👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ৯:৩৬ এএম
স্পোর্টস ডেস্ক:
আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচে রেফারির কয়েকটি সিদ্ধান্তকে কেন্দ্র করে মাঠে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। ম্যাচ চলাকালে পর্তুগিজ রেফারি জোয়াও পিনহেইরোর সঙ্গে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা আলোচনার জন্ম দিয়েছে।
ইএসপিএন আর্জেন্টিনার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ম্যাচের এক পর্যায়ে রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে মেসি তার সঙ্গে কথা বলেন। এ সময় মেসিকে উত্তেজিত দেখা যায়।
প্রতিবেদন অনুযায়ী, মেসি রেফারিকে বলেন, “দয়া করে আমার সঙ্গে সঠিকভাবে কথা বলুন। আমাকে অসম্মান করবেন না। আমি আপনার সঙ্গে সম্মানের সঙ্গেই কথা বলছি।”
ম্যাচের গুরুত্বপূর্ণ কয়েকটি মুহূর্তে রেফারির সিদ্ধান্ত নিয়ে আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এরই ধারাবাহিকতায় অধিনায়ক হিসেবে মেসি সরাসরি রেফারির সঙ্গে কথা বলেন এবং নিজের আপত্তির বিষয়টি তুলে ধরেন।
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে ম্যাচ শেষে এ বিষয়ে রেফারি বা আয়োজকদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

0 Comments