👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১০:০৫ এএম
স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে রোমাঞ্চকর লড়াই শেষে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেই জয়ের নায়ক হয়ে ওঠে লিওনেল স্কালোনির দল।
ম্যাচের ১০তম মিনিটে লিওনেল মেসির কর্নার থেকে হেডে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। এরপর ৬৭তম মিনিটে ড্যান এনডোয়ে গোল করে সুইজারল্যান্ডকে সমতায় ফেরান। নির্ধারিত সময়ে আর কোনো দল গোল করতে না পারায় ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়।
অতিরিক্ত সময়ের ১১২তম মিনিটে দূরপাল্লার দুর্দান্ত শটে আর্জেন্টিনাকে আবারও এগিয়ে দেন হুলিয়ান আলভারেজ। এরপর ১২০+১ মিনিটে পাল্টা আক্রমণ থেকে লাউতারো মার্টিনেজ গোল করে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করেন।
এই জয়ের ফলে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন বাঁচিয়ে রেখে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। শেষ চারে তাদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড।

0 Comments