👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ৪:৪৮ পিএম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ কুড়িগ্রাম জেলা শাখার সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে নাম থাকাতে মুন্না হতবাক হওয়ার পাশাপাশি পরিবারে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাকে না জানিয়ে কমিটিতে নাম দেওয়ায় চরম ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছে আরিফুল ইসলাম মুন্না নিজেই।
দীর্ঘদিন ধরে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন আরিফুল ইসলাম মুন্না। আওয়ামী সরকারের সময়েও ওয়ার্ড কমিটি উপজেলা কমিটি কোন কমিটিতেই তার নাম অন্তর্ভুক্ত ছিলো না। রাজনীতির বাইরে থাকা মুন্নার নাম হঠাৎ জেলা ছাত্রলীগের কমিটিতে আসায় এই সমালোচনার সৃষ্টি হয়েছে।
পরিবারের অভিযোগ, মুন্না দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করছেন এবং সে কোনো ভাবেই রাজনৈতিক দল বা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল না ভবিষ্যতেও যুক্ত থাকবে না। রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত না থাকা সত্ত্বেও কীভাবে তাকে জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে অন্তর্ভুক্ত করা হলো, তা তারা বুঝতে পারছেন না। এ নিয়ে পরিবারজুড়ে তীব্র অসন্তোষ বিরাজ করছে।
এ বিষয়ে মুঠো ফোনে কথা হলে আরিফুল ইসলাম মুন্না বলেন, নাগেশ্বরী বানিয়াপাড়া নিবাসী আমার প্রিয় বড় ভাই আরিফুল ইসলাম আপেল। তিনি আমাকে নিজের ছোট ভাই মনে করে সব থেকে বেশি স্নেহ ভালোবাসা দিয়েছেন। সে কারণেই হয়তো আমার নামটা দেওয়া হয়েছে। এছাড়াও "ছাত্রলীগের বেশ কিছু ছেলের সাথে আমার বন্ধুত্ব ছিল। সম্ভবত সেই সুবাদেই তারা হয়তো আমার নাম কমিটিতে দিয়েছে। এর বাইরে পদ পদবীর বিষয়ে আমার কোনো আগাম ধারণা ছিল না।"।
আরিফুল ইসলাম মুন্না আরো বলেন, আমি সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না এবং ভবিষ্যতেও থাকবো না। জেলা কমিটির নেতৃত্বের কাছে অনুরোধ অনুগ্রহ করে দ্রুত আমার নামটি প্রত্যাহার করে নেবেন বলে আসা করছি। পরিবারের পক্ষ থেকে মুন্নার বাবা বর্তমান রাজনৈতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে বলেন, যখন আওয়ামী লীগের সুসময় ছিল তখন তো সে কোন কমিটিতে অন্তর্ভুক্ত ছিল না। অতএব এ থেকে প্রমাণ হয়, সে কোনোভাবেই সরাসরি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না।
এ বিষয়ে একাধিক ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোন মন্তব্য করতে রাজি হয়নি। নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন বলেন, সে কখনোই রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিল না। তারা আরো বলেন, যেহেতু মুন্না ওয়ার্ড এবং উপজেলা কমিটিতে সদস্য ছিল না, তাকে জেলা কমিটিতে অন্তর্ভুক্ত করা আদৌ ঠিক হয়নি। আশা করি বিষয়টি জেলা নেতৃত্বের দৃষ্টিগোচর হয়েছে।

0 Comments