Ticker

6/recent/ticker-posts

নাগেশ্বরীতে আর্জেন্টিনার হার সইতে না পেরে মাথায় আঘাত, হাসপাতালে ভর্তি ফুটবলপ্রেমী


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ১২:০৮ পিএম


নিজস্ব প্রতিবেদক | নাগেশ্বরী

ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের পর কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক আর্জেন্টিনা সমর্থক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।

আহত ফুটবলপ্রেমীর নাম মো. জাকারিয়া। তিনি নাগেশ্বরী উপজেলার বোয়ালের ডারা গ্রামের ভাঙারি ব্যবসায়ী মো. মফিজুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর হতাশায় জাকারিয়া দেয়ালের সঙ্গে মাথা আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। তার মাথা ফেটে যায়।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দ্রুত নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তার মাথায় পাঁচটি সেলাই দেন।

সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী, মো. জাকারিয়া এখনও নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন এবং চিকিৎসাধীন আছেন।


Post a Comment

0 Comments