Ticker

6/recent/ticker-posts

নাগেশ্বরীতে এসআই ইদ্রিস আলীকে ঘিরে পাল্টাপাল্টি মানববন্ধন, উত্তপ্ত কালীগঞ্জ


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ১২:২০ এএম


কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নে উপ-পরিদর্শক (এসআই) ইদ্রিস আলীকে ঘিরে এবং একটি জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের পৃথক মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদাাইখাল (কুমারিয়ারপাড়) এলাকাবাসীর ব্যানারে উভয় পক্ষই কর্মসূচি পালন করে, যা এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

এক পক্ষের অভিযোগ, নাগেশ্বরী থানার এসআই ইদ্রিস আলী তাদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়েছেন। তারা বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের মাধ্যমে এসআই ইদ্রিস আলীর বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা পুলিশের হয়রানির অভিযোগ তুলে ধরে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।

অপরদিকে, একই এলাকায় আরেকটি পক্ষ পাল্টা প্রতিবাদ সমাবেশ করে দাবি করে, এসআই ইদ্রিস আলীর বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত ছিল।

পাল্টা সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কালীগঞ্জ ইউনিয়নের কথিত ভূমিদস্যু শামছুল হক ও তার সহযোগীদের অত্যাচার ও ষড়যন্ত্রের শিকার হচ্ছেন হাফিজুল ইসলামের পরিবার। তারা হাফিজুলের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, সুষ্ঠু বিচার এবং পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানান।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিনের জমিজমা-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে এই উত্তেজনা তৈরি হয়েছে। একই এলাকার বাসিন্দাদের নামে পৃথক দুটি কর্মসূচি আয়োজন করায় বিষয়টি নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

এলাকার সচেতন মহল ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Post a Comment

0 Comments