Ticker

6/recent/ticker-posts

নাগেশ্বরীতে নতুন ইউএনও, দায়িত্বে মোঃ আলাউদ্দিন


 


👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ১২:৪৮ পিএম


নাগেশ্বরীতে নতুন ইউএনও হিসেবে পদায়ন পেলেন মোঃ আলাউদ্দিন নিজস্ব প্রতিবেদক | নাগেশ্বরী, কুড়িগ্রাম কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন পেয়েছেন জনাব মোঃ আলাউদ্দিন। রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় (স্থানীয় সরকার শাখা) থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী, নারায়ণগঞ্জ জেলার কর্মকর্তা মোঃ আলাউদ্দিন-কে বদলি/পদায়নের মাধ্যমে নাগেশ্বরী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, তিনি ২৮ জুলাই ২০২৬ তারিখ অপরাহ্নে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন এবং নতুন কর্মস্থলে যোগদান করবেন। এছাড়া দায়িত্ব গ্রহণের পর তিনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন এবং প্রচলিত আইন অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। এদিকে, নাগেশ্বরী উপজেলার প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে স্থানীয়দের প্রত্যাশা। বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, জনসেবা ও প্রশাসনিক কার্যক্রমে নতুন ইউএনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টদের ধারণা।


Post a Comment

0 Comments