👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ৯:২৭ পিএম
ডিএএন ডেস্ক
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়ন চরের বাসিন্দা তাইজুল ইসলাম তাজু। কনটেন্ট ক্রিয়েট করে সম্প্রতি ভাইরাল এসেছিলেন সবার নজরে। কয়েকটি কনটেন্ট তার ভাইরাল হওয়ায় নজরে আসেন। সেই তাজুকে এবার সাংবাদিকতার সুযোগ করে দিল টাইমস টুডে।
সোমবার (২৭ জুলাই) টাইমস টুডের প্রধান অফিসে তার হাতে নিয়োগপত্র তুলে দেন সম্পাদক মাসুম খান।
তাজু ভাই বিষয়টি তার ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেন।
পেশায় একজন রাজমিস্ত্রির সহকারী হয়েও তিনি যেভাবে ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে তৃণমূলের সমস্যাগুলো তুলে ধরছেন, তা সমকালীন ‘সিটিজেন জার্নালিজম’ বা নাগরিক সাংবাদিকতার এক অনন্য উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় ‘তাজু ভাই ২.০’ নামে পরিচিত এই তরুণের উত্থান কেবল একটি ভাইরাল ভিডিওর গল্প নয়, বরং এর পেছনে রয়েছে গভীর সামাজিক ও তাত্ত্বিক তাৎপর্য।
উল্লেখ্য তাজু ভাই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তোলেন গত ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবসে।
নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর বাজারে জিলাপি বিক্রি নিয়ে করা একটি ভিডিওতে তিনি দোকানিকে প্রশ্ন করেন, ‘জিলাপি আজকে কত করে বেচতেছেন? সরকারি রেটে?’
মূলত এই ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। তারপর ভাইরাল হন তিনি। বড় বড় গণমাধ্যমের কর্মীরা ক্যামেরা ও বুম নিয়ে হাজির হন তার বাড়িতে। ইন্টারভিউ নিতে তার পেছনে লাইন দেন সবাই। অনেকে নানা আলোচনা ও সমালোচনা শুরু করেন তার সহজ ও সাবলীল এই কাজ নিয়ে।
তাজুল ইসলামের কাজকে অনেকে স্বীকৃতি দিলেও তাকে ‘স্বীকৃতি’ দিতে যেন কোথায় আটকান সবাই। তবে সেই স্বীকৃতি এবার তাকে দিল টাইমস টুডে। মফস্বল কনটেন্ট ক্রিয়েটর হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে টাইমস টুডের সম্পাদক মাসুম খান বলেন, কনটেন্ট ক্রিয়েটর তাজুর নাগরিক সাংবাদিকতার জ্ঞান অনেক ভালো। তার ভিডিওগুলোতে আমরা দেখেছি সমাজের বাস্তবতা ও নানান সমস্যার কথা তুলে ধরতে। তিনি ভাইরাল হলেও কেউ তাকে স্বীকৃতি দেয়নি বা কাজের সুযোগ করে দেয়নি। সে জায়গা থেকে আমরা তাজুলকে মফস্বল কনটেন্ট ক্রিয়েটর হিসেবে নিয়োগ দিলাম। আমরা তাকে প্রশিক্ষণ করিয়ে একজন সাংবাদিক হিসেবেই গড়ে তুলব।

0 Comments