Ticker

6/recent/ticker-posts

সোশ্যাল মিডিয়ায় ‘কুড়িগ্রাম বাণিজ্য মেলা পানিতে তলিয়ে গেছে’—গুজব, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ৪:৩৪ পিএম


নিজস্ব প্রতিবেদক:

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, টানা বৃষ্টির কারণে কুড়িগ্রাম বাণিজ্য মেলা পানিতে তলিয়ে গেছে। তবে সরেজমিনে গিয়ে এমন কোনো তথ্যের সত্যতা পাওয়া যায়নি।

নাগেশ্বরীর আপডেট নিউজ-এর প্রতিনিধি সোমবার (১৩ জুলাই) মেলা প্রাঙ্গণ পরিদর্শন করে দেখেছেন, মেলা স্বাভাবিকভাবেই চলছে। কোথাও মেলা পানিতে তলিয়ে যাওয়ার মতো পরিস্থিতি নেই। দর্শনার্থীদের উপস্থিতিও স্বাভাবিক রয়েছে।

স্থানীয় সূত্র ও সরেজমিন পর্যবেক্ষণে জানা গেছে, গত তিন দিন ধরে বৃষ্টি হলেও মেলা প্রাঙ্গণ পানিতে ডুবে যায়নি। বর্তমান পরিস্থিতিতে মেলা তলিয়ে যাওয়ার আশঙ্কাও খুবই কম।

এ বিষয়ে সংশ্লিষ্টরা সবাইকে গুজবে কান না দিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার বা শেয়ার না করার আহ্বান জানিয়েছেন। কোনো তথ্য বিশ্বাস করার আগে নির্ভরযোগ্য সূত্র থেকে যাচাই করার পরামর্শও দেওয়া হয়েছে।

বর্তমানে কুড়িগ্রাম বাণিজ্য মেলার কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান রয়েছে এবং দর্শনার্থীরা নির্বিঘ্নে মেলা উপভোগ করছেন।


Post a Comment

0 Comments