Ticker

6/recent/ticker-posts

নাগেশ্বরী উপজেলা জাতীয় যুবশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ৫:১২ পিএম


নিজস্ব প্রতিবেদক:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা শাখার জাতীয় যুবশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

জাতীয় যুবশক্তি কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি এম. মাসুদুর রহমান মাসুদ এবং সাধারণ সম্পাদক তারিকুজ্জামান তমাল যৌথভাবে এ কমিটির অনুমোদন ও ঘোষণা দেন।

ঘোষিত কমিটিতে রবিউল ইসলামকে সভাপতি এবং মোবাশ্বের মীমকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

জেলা নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করবে। পাশাপাশি সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও গতিশীল করতে নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও তারা মন্তব্য করেন।

এদিকে, নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক মোবাশ্বের মীম সংগঠনের প্রতি আস্থা রাখায় জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, সংগঠনের সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে জাতীয় যুবশক্তির কার্যক্রমকে আরও বেগবান করতে আন্তরিকভাবে কাজ করবেন।


Post a Comment

0 Comments