Ticker

6/recent/ticker-posts

২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দিলেন ২০২৬ সালের ১০০ পরীক্ষার্থী


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৫ জুলাই ২০২৬, ১২:২৫ এএম


জামালপুরে এইচএসসি পরীক্ষায় ভুলবশত ২০২৬ সালের ১০০ জন পরীক্ষার্থীকে ২০২৫ সালের সিলেবাসের বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার সকালে সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রের ৪২০২ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। পরীক্ষার্থীরা সবাই সরকারি জাহেদা সফির মহিলা কলেজের শিক্ষার্থী।

পরীক্ষা শেষে প্রশ্নপত্রে ২০২৫ সালের সিলেবাস উল্লেখ থাকায় বিষয়টি জানতে পারেন শিক্ষার্থীরা। এতে তারা ফলাফল ও জিপিএ-৫ পাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

কেন্দ্রের অধ্যক্ষ মীর শওকত আলম মীর জানান, প্রশ্নপত্রের বান্ডেলের বাইরে ২০২৬ সালের প্রশ্নপত্র লেখা থাকলেও ভেতরে ছিল ২০২৫ সালের সিলেবাসের প্রশ্ন। বিষয়টি জানার পর শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হলে বোর্ড ওই ১০০ শিক্ষার্থীর উত্তরপত্র আলাদাভাবে পাঠানোর নির্দেশ দেয় এবং ২০২৫ সালের প্রশ্নপত্র অনুযায়ী নমনীয়ভাবে মূল্যায়নের আশ্বাস দেয়।


Post a Comment

0 Comments