👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৪ জুলাই ২০২৬, ১১:৫৫ পিএম
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী কার্যক্রমে অংশ নিতে গিয়ে ষড়যন্ত্রের শিকার হয়ে কারাগারে রয়েছেন বলে দাবি করেছেন স্থানীয় এলাকাবাসী। তারা অবিলম্বে তার মুক্তির দাবি জানিয়েছেন।
অভিযুক্ত ব্যক্তি হলেন ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আনোয়ার হোসেন ব্যাপারীর ছেলে এ বি এম নাজমুল হাসান বাবু।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি সদস্য আনোয়ার হোসেন ব্যাপারী অসুস্থ থাকায় দীর্ঘদিন ধরে ওয়ার্ডের বিভিন্ন সামাজিক ও প্রশাসনিক কার্যক্রমে বাবাের পরিবর্তে নাজমুল হাসান বাবু সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে আসছিলেন।
অভিযোগ অনুযায়ী, গত ২৯ জুন ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে এলাকায় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির চলাফেরা নিয়ে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে অসুস্থ ইউপি সদস্যের পরিবর্তে নাজমুল হাসান বাবু ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
স্থানীয়দের দাবি, ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তির কাছে ইয়াবা থাকার অভিযোগ ওঠে। এ সময় জিজ্ঞাসাবাদে আরেকজনের নাম উঠে এলে তিনি মোটরসাইকেলে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে ধাওয়া করে আটক করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, মাদকবিরোধী অবস্থানের কারণেই একটি মহল পরিকল্পিতভাবে নাজমুল হাসান বাবুকে মামলায় জড়িয়ে কারাগারে পাঠিয়েছে। তাদের ভাষ্য, তিনি নির্দোষ এবং সামাজিকভাবে মাদক নির্মূলে কাজ করায় প্রতিহিংসার শিকার হয়েছেন।
এ ঘটনায় এলাকাবাসী সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং নাজমুল হাসান বাবুর দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন।

0 Comments