👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৩ নভেম্বর ২০২৬, ১১:১৬ পিএম
নাগেশ্বরী প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিদ্যুৎ লাইনের রাইট অব ওয়ে (Right of Way) সংক্রান্ত কাজের জন্য আগামী বুধবার (৪ নভেম্বর ২০২৬) উপজেলার দুটি এলাকায় নির্ধারিত সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নাগেশ্বরী জোনাল অফিসের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রুপ-১-এর আওতায় নাগেশ্বরী-১ উপকেন্দ্রের ৪ডি ফিডারের সাপখাওয়া বন্ধ সেকশনে কাজ করা হবে। এ কারণে সাপখাওয়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
অন্যদিকে, গ্রুপ-২-এর আওতায় নাগেশ্বরী-১ উপকেন্দ্রের ২বি ফিডারের মোয়ামারি বন্ধ সেকশনে কাজ করা হবে। এতে মোয়ামারি ও মমিনগঞ্জ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নির্ধারিত সময়ের মধ্যে রাইট অব ওয়ে সংক্রান্ত কাজ সম্পন্ন করার লক্ষ্যে এ বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সাময়িক এ বিদ্যুৎ বিভ্রাটের জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
সূত্র: নাগেশ্বরী জোনাল অফিস।
নাগেশ্বরীর আপডেট নিউজ
0 Comments