Ticker

6/recent/ticker-posts

নাগেশ্বরীতে রাইট অব ওয়ে কাজের জন্য শনিবার কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৬ নভেম্বর ২০২৬, ১০:৫২ পিএম


নাগেশ্বরী প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিদ্যুৎ লাইনের রাইট অব ওয়ে (Right of Way) কাজের জন্য আগামী ৭ নভেম্বর ২০২৬, শনিবার কয়েকটি এলাকায় নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নাগেশ্বরী জোনাল অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, নাগেশ্বরী-১ উপকেন্দ্রের ৪ডি ফিডারে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। দুপুর ১টার পর থেকে মধুর হাইল্যা সেকশনে কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

অন্যদিকে, নাগেশ্বরী-২ উপকেন্দ্রের ২বি ফিডারের উত্তর ব্যাপারী হাট সেকশনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর আওতাধীন এলাকাগুলো হলো—মাস্টারের মোড়, চৌধুরীবাড়ি, সাপখাওয়া ও হিন্দুটারি।

নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে নাগেশ্বরী জোনাল অফিস। একই সঙ্গে কাজ সম্পন্ন হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে আশা করা হচ্ছে।

তথ্যসূত্র: নাগেশ্বরী জোনাল অফিস।

Post a Comment

0 Comments