Ticker

6/recent/ticker-posts

ফুলবাড়ীতে জাতীয়তাবাদী সাইবার দলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি আদম আলী ও সম্পাদক কৌশিক


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৭ নভেম্বর ২০২৬, ১১:৫৭ এএম


ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা শাখায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে মো. আদম আলীকে সভাপতি, মো. মেহরাব হোসাইন (কৌশিক)কে সাধারণ সম্পাদক এবং মো. জোবাইদুল ফারমানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের কুড়িগ্রাম জেলা শাখার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়। ঘোষিত তালিকায় মূল কমিটির ২১ জন সদস্যের পাশাপাশি পাঁচজন উপদেষ্টার নাম উল্লেখ রয়েছে।

কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন শামসুজ্জামান হাসু, আঃ মান্নান মুকুল, মো. আব্দুল মালেক, অপূর্ব লাল সেন ও মোস্তাফিজুর রহমান।

মূল কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন মো. নুর আলম বি.এস.সি। সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নিরব হোসাইন, মো. বেলাল হোসাইন, মো. ওবায়দুল ইসলাম, মো. শাহীন আলম, মো. নাজমুল ইসলাম ও মো. নুর ইসলাম নিরব।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. আলমগীর হোসাইন জীবন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মো. আরিফ হাসান, পবন কুমার, মো. সিরাজ রহমান, মো. সানাউল হোসাইন, মো. ফারুক মিয়া ও মো. সোহেল রানা।

এ ছাড়া সহসাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রোমান ও জাহিদ হাসান। দপ্তর সম্পাদক হয়েছেন মো. কুবেল হোসাইন এবং উপদপ্তর সম্পাদক হয়েছেন মো. বিপ্লব খন্দকার।

জেলা শাখার বিজ্ঞপ্তি ও সরবরাহ করা কমিটির তালিকা থেকে এসব তথ্য জানা গেছে।

Post a Comment

0 Comments