Ticker

6/recent/ticker-posts

গুরুতর অসুস্থ চেয়ারম্যান সোলায়মান আলী, চিকিৎসাধীন রংপুরে


 


👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পিএম


নাগেশ্বরী উপজেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ৪নং বেরুবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সোলায়মান আলী গুরুতর অসুস্থ হয়ে রংপুরের ডক্টরস ক্লিনিকে ভর্তি হয়েছেন। তাঁর অসুস্থতার খবরে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

পরিবারের বরাতে জানা যায়, গত কয়েক দিন ধরে তিনি অসুস্থতা অনুভব করছিলেন। প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় সময় কাটাচ্ছিলেন তিনি। পরে গতকাল ১৬ অক্টোবর শুক্রবার রাতে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রংপুরের ডক্টরস ক্লিনিকে ভর্তি করা হয়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নাগেশ্বরীতে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার কথা জানা যায়। পরবর্তীতে রংপুরের ডক্টরস ক্লিনিকে পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু জ্বর, জন্ডিস ও ডায়াবেটিসের মাত্রা বেড়ে যাওয়ার বিষয়টি ধরা পড়ে বলে পরিবার জানিয়েছে।

এদিকে, চেয়ারম্যান মোঃ সোলায়মান আলী ও তাঁর পরিবারের পক্ষ থেকে দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

পরিবারের প্রত্যাশা, তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও সবার মাঝে ফিরে আসবেন। তাই তাঁর দ্রুত আরোগ্য কামনায় আত্মীয়স্বজন, সহকর্মী, ইউনিয়নবাসী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।

আল্লাহ তাআলা তাঁকে দ্রুত সুস্থতা দান করুন এবং পূর্ণ সুস্থতার সঙ্গে সবার মাঝে ফিরিয়ে দিন আমিন।

Post a Comment

0 Comments