Ticker

6/recent/ticker-posts

ইশরাক হোসাইনের পদত্যাগের চূড়ান্ত ঘোষণা আজ, মাদকের বিরুদ্ধে কাজ করার অঙ্গীকার


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ১১:০৩ এএম


নিউজ প্রতিবেদন:

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা জানিয়েছেন ইশরাক হোসাইন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে ইশরাক হোসাইন বলেন, পদত্যাগের ঘোষণা দেওয়ার পাশাপাশি তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পদত্যাগের বিষয়টি নিয়ে কিছু মানুষের উল্লাসসূচক লেখালেখির প্রসঙ্গও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রবাসে থাকা ব্যক্তিরা যেন দেশে ফিরে সেই আন্দোলনে অংশ নেন।

Post a Comment

0 Comments