Ticker

6/recent/ticker-posts

নুনখাওয়া ঘাটে গোসল করতে নেমে পানিতে ডুবল তিন শিশু, নিখোঁজ একজন


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ৯:০৭ পিএম


নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের নুনখাওয়া ঘাটে গোসল করতে নেমে তিন শিশু পানিতে ডুবে যায়। পরে দুই শিশুকে উদ্ধার করা সম্ভব হলেও অপর এক শিশুর সন্ধান এখনো পাওয়া যায়নি। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে অভিযান চলছে।

দুই শিশু সুস্থ আছে তাদের কোনো ক্ষয়ক্ষতি হয় নি

আজ নুনখাওয়া ঘাটে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ায় এলাকায় প্রচুর মানুষের সমাগম ঘটে। এ সময় ঘাটে গোসল করতে নেমে তিন শিশু পানিতে ডুবে যাওয়ার ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার উদ্যোগ নেন। তবে ভিতরবন্দ থেকে নুনখাওয়া সড়কে তীব্র যানজট ও মানুষের ভিড়ের কারণে তাদের ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়। পরে রংপুর থেকে ডুবুরি দল আনা হয়। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে কাজ চলমান রয়েছে।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। 

Post a Comment

0 Comments