Ticker

6/recent/ticker-posts

নুনখাওয়া ঘাটে নৌকাবাইচের ফাইনাল আজ, সকাল ১১টায় শুরু খেলা


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ৫:৩২ এএম


নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীর নুনখাওয়া ঘাটে অনুষ্ঠিত নৌকাবাইচ প্রতিযোগিতার নির্ধারিত ম্যাচ ও টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ অনুষ্ঠিত হবে। খেলা পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আজ সকাল ১১টায় প্রতিযোগিতার নির্ধারিত ম্যাচগুলো শুরু হওয়ার কথা রয়েছে।

বিশেষ আকর্ষণ হিসেবে একই দিনে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল খেলা। এ উপলক্ষে খেলাপ্রেমী দর্শক, স্থানীয় বাসিন্দা ও নৌকাবাইচপ্রেমীদের উপস্থিতি কামনা করেছে আয়োজক কমিটি।

খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে সবাইকে নির্ধারিত সময়ে নুনখাওয়া ঘাটে উপস্থিত হয়ে নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করার আহ্বান জানানো হয়েছে।

Post a Comment

0 Comments