👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ৯:১০ পিএম
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাগডাঙ্গা এলাকায় লটারির কথা বলে পণ্য বিক্রির পর প্রতারণার অভিযোগ উঠেছে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, পণ্য বিক্রির কিছুদিনের মধ্যেই সেগুলো নষ্ট হয়ে যায়। পরে বিক্রেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে দুর্ব্যবহার ও গালিগালাজ করা হয়।
ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, প্রায় ১৫ দিন আগে ওই এলাকায় এসে কয়েকজন ব্যক্তি লটারির কথা বলে তিনটি পণ্য বিক্রি করে চলে যান। এর মধ্যে দুটি পণ্য কেনার পাঁচ দিনের মধ্যেই নষ্ট হয়ে যায় এবং অন্য পণ্যটি ১১ দিনের মাথায় নষ্ট হয় বলে অভিযোগ করা হয়েছে।
পণ্য বিক্রির সময় যোগাযোগের জন্য ০১৭৪৪৩৩৯২৪২ ও ০১৮১৮৪৭২৬৪৮ নম্বর দেওয়া হয়েছিল বলে জানান ভুক্তভোগীরা। পরে ওই নম্বরগুলোতে ফোন করে পণ্য নষ্ট হওয়ার বিষয়টি জানাতে গেলে উল্টো গালিগালাজ করা হয় বলে তাঁদের অভিযোগ।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী নাগেশ্বরী উপজেলাবাসীকে অপরিচিত ব্যক্তিদের কাছ থেকে পণ্য কেনার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তাঁদের অনুরোধ, পণ্যের মান, বিক্রেতার পরিচয়, ওয়ারেন্টি ও বিক্রয়-পরবর্তী সেবার বিষয়টি নিশ্চিত না হয়ে কেউ যেন পণ্য না কেনেন।
ভুক্তভোগীরা বলেন, তাঁরা নিজেরা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেভাবে অন্য কেউ যেন প্রতারণার শিকার না হন, সে জন্যই বিষয়টি সবাইকে জানাচ্ছেন।
এ বিষয়ে কারও কাছে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগীরা। যোগাযোগের জন্য ভুক্তভোগীর পক্ষ থেকে ০১৭৯৬৯১৪০৮৪ নম্বর দেওয়া হয়েছে।

0 Comments