👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ১৯ অক্টোবর ২০২৬, ১০:৫০ পিএম
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ীতে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করেছে কল্যাণশিখা ফাউন্ডেশন।
এ উপলক্ষে ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫০টিরও বেশি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ধুতি, লুঙ্গি ও শাড়ি বিতরণ করা হয়। দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কল্যাণশিখা ফাউন্ডেশনের এ উদ্যোগকে স্থানীয়ভাবে একটি মানবিক ও প্রশংসনীয় কার্যক্রম হিসেবে দেখা হচ্ছে।

0 Comments