Ticker

6/recent/ticker-posts

​নাগেশ্বরীতে শনিবার থেকে ২ মাস শুরু হচ্ছে ‘রাইট অব ওয়ে’ কাজ: নির্দিষ্ট এলাকায় দিনভর বিদ্যুৎ বন্ধের ঘোষণা


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ৮:৩৬ পিএম


নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিদ্যুতের তার ও উপকেন্দ্রের নিরাপত্তার স্বার্থে গাছের ডালপালা ছাঁটাই এবং লাইন রক্ষণাবেক্ষণমূলক ‘রাইট অব ওয়ে’ কাজ শুরু হতে যাচ্ছে। নাগেশ্বরী জোনাল অফিসের আওতায় আগামীকাল ২৪ অক্টোবর (শনিবার) থেকে শুরু হয়ে পরবর্তী দুই মাসব্যাপী এই কাজ চলমান থাকবে।

​এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে নাগেশ্বরী জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) জানিয়েছেন, ‘রাইট অব ওয়ে’ কাজের সময় নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট সুনির্দিষ্ট এলাকাগুলোতে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। প্রতিদিন সকাল ৮:৩০ মিনিট থেকে বিকেল ৫:০০ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম দিন অর্থাৎ আগামী ২৪ অক্টোবর (শনিবার) নাগেশ্বরী-১ উপকেন্দ্রের অধীন ৪ডি ফিডারের বোর্ডের বাজার সেকশনে এ কাজ পরিচালিত হবে। এর ফলে পূর্ব রাঙ্গালির বস এবং পশ্চিম রাঙ্গালির বস এলাকায় সকাল ৮:৩০ থেকে বিকেল ৫:০০ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

​গ্রাহকদের ভোগান্তি কমাতে এবং দৈনন্দিন কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে নির্ধারিত সময়সূচির আগেই বা পরে প্রয়োজনীয় বিদ্যুৎভিত্তিক কাজ সম্পন্ন করার জন্য অনুরোধ জানিয়েছে নাগেশ্বরী জোনাল অফিস কর্তৃপক্ষ। এছাড়া পরবর্তী দিনগুলোতে যেসব এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে, তার তথ্য সম্ভব হলে আগের দিনই গ্রাহকদের জানিয়ে দেওয়া হবে।

​লাইন সংস্কার ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সর্বস্তরের গ্রাহক ও জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।

Post a Comment

0 Comments