Ticker

6/recent/ticker-posts

নাগেশ্বরীর মাদ্রাসায় ১ হাজার ইট দিয়ে পাশে দাঁড়ালেন হাজী সোহেল


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ৫:১৭ পিএম


​নিজস্ব প্রতিনিধঃ

নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ৯নং ওয়ার্ডের ঢেবঢেবী নামাচরস্থ ‘জান্নাতুল ফেরদৌস তালিমুল কুরআন নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা’র অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে ১,০০০ (এক হাজার) পিস ইট অনুদান দিয়েছেন নাগেশ্বরী উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও নাগেশ্বরী বণিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহমুদুল হাসান হাজী সোহেল।

​সম্প্রতি মাদ্রাসার ভবন সংস্কার ও একাডেমিক সার্বিক সুবিধার কথা বিবেচনা করে তিনি নিজ উদ্যোগে এ অনুদান প্রদান করেন।

​ইট হস্তান্তরকালে মাদ্রাসার নেতৃবৃন্দের মধ্য থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সেক্রেটারী মোঃ আবু মুসা, সহ-সভাপতি মোঃ মতিয়ার রহমান বাচ্চু এবং সহকারী শিক্ষক হাফেজ মুহাম্মদ শামসুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​অনুদান প্রদানকালে উপস্থিত নেতৃবৃন্দ আলহাজ্ব মাহমুদুল হাসান হাজী সোহেলের এই মহতী উদ্যোগের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে তার এ ধরনের সহযোগিতা অত্যন্ত প্রশংসনীয়। পরবর্তীতে মাদ্রাসার শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মুনজাত করেন।

​এ বিষয়ে নাগেশ্বরী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহমুদুল হাসান হাজী সোহেল বলেন, "দ্বীনি শিক্ষার প্রচার ও প্রসারে মাদ্রাসাগুলোর ভূমিকা অপরিসীম। সামাজিক ও ধর্মীয় দায়িত্ববোধ থেকেই আমি এই ক্ষুদ্র সহযোগিতা করেছি। নাগেশ্বরীর সর্বস্তরের মানুষের পাশে থাকার পাশাপাশি প্রতিটি দ্বীনি ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে আমার এ ধরনের সমর্থন ও সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।"

Post a Comment

0 Comments