Ticker

6/recent/ticker-posts

নাগেশ্বরীতে মাদ্রাসার দায়িত্বে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ১২:৪১ পিএম


নাগেশ্বরী উপজেলা  প্রতিনিধি

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলাধীন ঐতিহ্যবাহী গোপালপুর পীরবাড়ী দ্বি-মুখী দাখিল মাদ্রাসার সুষ্ঠু পরিচালনা ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে একটি নতুন এডহক কমিটি গঠিত হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনুমোদনক্রমে গঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। 

নাগেশ্বরী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান বিশিষ্ট ব্যক্তিত্বর জনাব মো: আবুল কাশেম সরকার। 

এছাড়া মাদ্রাসার সুপারিনটেনডেন্ট  মো: আব্দুল হাকিম ব্যাপারী পদাধিকার বলে কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

কমিটির অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ হলেন:

 শিক্ষক প্রতিনিধি: মো: আব্দুস ছোবহান মিয়া

অভিভাবক সদস্য: মো: বেলাল হোসেন।

নতুন এই এডহক কমিটি গঠিত হওয়ায় মাদ্রাসার শিক্ষক-কর্মচারী, অভিভাবক মহলে এবং স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে। 

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে, অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত এই কমিটির সুচারু নেতৃত্বে মাদ্রাসাটির শিক্ষার গুণগত মান বৃদ্ধি পাবে এবং সার্বিক কার্যক্রমে গতিশীলতা আসবে।

নবগঠিত কমিটির সভাপতি জনাব মো: আবুল কাশেম সরকার ও সদস্য সচিবসহ সকল সদস্যবৃন্দ মাদ্রাসার উন্নয়নে এলাকার শিক্ষানুরাগী ও সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

Post a Comment

0 Comments