👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ৮:০৬ পিএম
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিদ্যুৎ লাইনের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে ‘রাইট অব ওয়ে’ কাজের জন্য আগামীকাল রোববার (২৫ অক্টোবর ২০২৬) নির্দিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার তথ্য জানিয়েছে নাগেশ্বরী জোনাল অফিস।
প্রাপ্ত বিজ্ঞপ্তি অনুযায়ী, নাগেশ্বরী-১ উপকেন্দ্রের ৪ ডি ফিডারের আওতাধীন রাঙ্গালির বস সেকশনে এ কাজ পরিচালনা করা হবে।
এ কারণে রাঙ্গালির বস ও পশ্চিম রাঙ্গালির বস এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকতে পারে।
এ বিষয়ে সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
তথ্যসূত্র: নাগেশ্বরী জোনাল অফিস।

0 Comments