👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১ অক্টোবর ২০২৬, ২:১৩ পিএম
নাগেশ্বরী প্রতিনিধি:
পরিবেশ সুরক্ষা, নির্মল বায়ু নিশ্চিতকরণ এবং পরিচ্ছন্ন ও বাসযোগ্য নাগেশ্বরী গড়ার প্রত্যয় নিয়ে কুড়িগ্রামের নাগেশ্বরীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সামাজিক সংগঠন ‘নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চ’ (NBPM)।
সংগঠনটির কার্যক্রম চালুর লক্ষ্যে নাগেশ্বরীর বাজার রোড (হাজিপাড়া) এলাকায় কার্যালয় নির্ধারণ করা হয়েছে। নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আলাউদ্দিনের সার্বিক সহযোগিতা, পরামর্শ ও অনুমোদনে সংগঠনটি আত্মপ্রকাশ করে।
সংগঠনটি সুচারুভাবে পরিচালনার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আলাউদ্দিনকে প্রধান উপদেষ্টা করে ৫ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। পরিষদের অন্য সদস্যরা হলেন— পরিবেশবিদ মোঃ আবুল কাশেম সরকার, শিক্ষক ও সমাজকর্মী মোঃ ওমর ফারুক, নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম এবং কুড়িগ্রাম জজকোর্টের অ্যাডভোকেট এস.এম সাখাওয়াত হোসেন (সোহাগ)।
একই সঙ্গে সামাজিক এই উদ্যোগকে গতিশীল করতে ১৫ সদস্যের একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মোঃ জাহিদুল ইসলাম খান সভাপতি, মোঃ আবুল হোসেন ব্যাপারী সহ-সভাপতি এবং মোঃ মোজাম্মেল হক দুদু সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্যান্য পদে রয়েছেন— যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসনাত, সাংগঠনিক সম্পাদক মোঃ জসিজুল ইসলাম লিটন, দপ্তর সম্পাদক মোঃ আবদুল আজিজ বাদল, প্রচার সম্পাদক মোঃ আল আমিন হক রবি, পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ মোঃ নিজাম উদ্দিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সাইদুর রহমান এবং মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ দুলালী খাতুন। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন— মোঃ আব্দুল কাদের, মোঃ ইউসুফ আলী সোহাগ, মোঃ লাভলু মন্ডল, মোঃ হেলাল উদ্দিন ব্যাপারী ও মোঃ জিয়াউর রহমান লেবু।
সংগঠনের উদ্বোধনী বক্তব্যে নেতৃবৃন্দ জানান, নাগেশ্বরী উপজেলায় বায়ু ও পরিবেশদূষণ রোধ, জনসচেতনতা বৃদ্ধি, ব্যাপক বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান এবং সবুজায়ন সম্প্রসারণে তারা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাবেন।
তারা আরও উল্লেখ করেন, একটি সুস্থ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা একা কারও পক্ষে সম্ভব নয়। তাই পরিবেশ রক্ষায় স্থানীয় জনগণ, শিক্ষার্থী ও তরুণ সমাজকে যুক্ত করে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে একটি সবুজ ও বাসযোগ্য নাগেশ্বরী গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।

0 Comments