Ticker

6/recent/ticker-posts

নাগেশ্বরীর বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৪ সেপ্টেম্বর ২০২৬, ৭:০৮ পিএম


নাগেশ্বরী প্রতিনিধি:

মানবতার সেবায় ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

সম্প্রতি আয়োজিত এ মানবিক উদ্যোগে উপস্থিত থেকে অসহায় ও প্রতিবন্ধী মানুষের হাতে হুইলচেয়ার তুলে দেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় ড্যাবের যুগ্ম মহাসচিব ডা. মো. ইউনুছ আলী।

হুইলচেয়ার বিতরণের মাধ্যমে চলাচলে সমস্যায় থাকা প্রতিবন্ধী ও অসহায় মানুষদের দৈনন্দিন চলাফেরায় কিছুটা স্বস্তি আসবে বলে আশা করা হচ্ছে।

এ সময় মানুষের পাশে দাঁড়ানো, অসহায় মানুষের মুখে হাসি ফোটানো এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। মানবিক সহযোগিতার মাধ্যমে অসহায় মানুষের জীবনযাত্রাকে কিছুটা সহজ করাই এ ধরনের উদ্যোগের মূল লক্ষ্য।

মানবতার সেবায় এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়ে আয়োজকরা বলেন, “মানবতার সেবাই হোক আমাদের পথচলার অঙ্গীকার।”

Post a Comment

0 Comments