Ticker

6/recent/ticker-posts

নাগেশ্বরীতে সড়কের পাশ থেকে চারটি গাছ কাটার অভিযোগ দুই ভাইয়ের বিরুদ্ধে


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫৮ পিএম


নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার উত্তর ব্যাপারীরহাট সন্তোষপুর এলাকায় গাছ কাটার অভিযোগ উঠেছে আব্দুল বারেক ও ক্বারি শাহানুর রহমানের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর ব্যাপারীরহাট সন্তোষপুরে ৩নং ওয়ার্ড এজেপি ইটভাটার উত্তরের সড়কের পাশে থাকা দুটি ইউক্যালিপটাস ও দুটি মেহগনিগাছ কেটে নেওয়া হয়েছে। 

এ ঘটনায় আব্দুল বারেক ও ক্বারি শাহানুর রহমানের নাম উঠে এসেছে। তাঁরা দুজনই সরকারপাড়া গ্রামের বাসিন্দা। তাঁদের পিতার নাম আজগর হাজি।

স্থানীয়দের অভিযোগ, এর আগেও তাঁরা ওই স্থান থেকে বেশ কয়েকটি গাছ কেটে নিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, এর আগেও অভিযুক্ত দুই ভাই ওই স্থান থেকে বেশ কয়েকটি গাছ কেটে নিয়েছেন। সম্প্রতি আরও চারটি গাছ কেটে নেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে।

তবে গাছগুলোর মালিকানা এবং কী কারণে সেগুলো কাটা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে অভিযুক্ত দুই ভাইয়ের বক্তব্যও পাওয়া যায়নি।

ঘটনাটি তদন্ত করে গাছ কাটার অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Post a Comment

0 Comments