👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৪ সেপ্টেম্বর ২০২৬, ৫:৫৮ পিএম
নাগেশ্বরী প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির আদর্শকে ধারণ করে সাইবার স্পেস ও সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে জিয়া সাইবার ফোর্স (জিসিএফ) নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি হিসেবে মোশাররফ হোসেন ফাহিমকে দায়িত্ব দেওয়া হয়েছে।
গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পাওয়ায় মোশাররফ হোসেন ফাহিম সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তার ওপর আস্থা রেখে দায়িত্ব দেওয়ায় রংপুর বিভাগীয় সাংগঠনিক নেতৃবৃন্দের মিজানুল হক প্রিন্স, কুড়িগ্রাম জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি মিনহাজুল ইসলাম লিটন ও সাধারণ সম্পাদক সানোয়ারুল ইসলাম সুজনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
এছাড়া রংপুর বিভাগীয় নেতা নূরে আলম রুবেল ও আশরাফুল আলম চিশতীসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন নবনিযুক্ত সভাপতি।
মোশাররফ হোসেন ফাহিম বলেন, দলের এই সময়ে সাইবার স্পেস ও সামাজিক যোগাযোগমাধ্যমে সত্য তথ্য তুলে ধরা, অপপ্রচারের জবাব দেওয়া এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে তিনি কাজ করে যাবেন।
তিনি আরও বলেন, দলীয় কার্যক্রম পরিচালনা ও আগামী দিনের পথচলায় সবার আন্তরিক সহযোগিতা, দোয়া ও ভালোবাসা কামনা করছি। দেশ ও জনগণের কল্যাণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
দায়িত্ব পাওয়ার পর জিয়া সাইবার ফোর্সের নেতাকর্মীদের মধ্যে নতুন করে সাংগঠনিক কার্যক্রম জোরদারের প্রত্যাশা তৈরি হয়েছে।

0 Comments