Ticker

6/recent/ticker-posts

নাগেশ্বরীতে জাতীয় যুবশক্তির পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ৯:০৯ এএম


নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে জাতীয় যুবশক্তির পৌর শাখার নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় যুবশক্তির কুড়িগ্রাম জেলা কমিটি।

২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জেলা কমিটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবগঠিত কমিটিতে মোঃ আলমগীর হোসেনকে আহ্বায়ক এবং মোঃ রাকিবুল আহমেদ রুবেলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া শওকত আলী, তুহিন সরকার, আজিজুল হক ও শাওন ইসলামকে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটিতে আবু নাঈম মিয়াকে সদস্যসচিব এবং সোহেল মিয়াকে সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হয়েছে। যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আল আমিন, গোলাম রব্বানী ও মোঃ সাইফি খান।

এছাড়া কমিটিতে একজন মুখ্য সংগঠক, একজন সিনিয়র যুগ্ম সংগঠকসহ মোট আটজনকে সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন মোঃ সৌরভ ইসলাম, হাফিজুর রহমান, রাকিব হাসান, সোহেল রানা, মোঃ মনির খান, মইনুল ইসলাম ও মোঃ ফেরদৌস।

জাতীয় যুবশক্তির কুড়িগ্রাম জেলা কমিটির অনুমোদিত এ কমিটি আগামী ছয় মাসের জন্য সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।


Post a Comment

0 Comments