Ticker

6/recent/ticker-posts

নাগেশ্বরী মহিলা কলেজে নবীনবরণ ও ক্লাস শুরু


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৭:১৩ পিএম


নাগেশ্বরী প্রতিনিধি:

সারা দেশের সঙ্গে একযোগে কুড়িগ্রামের নাগেশ্বরী মহিলা কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ক্লাস ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) কলেজে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের পাশাপাশি বিপুলসংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন নাগেশ্বরী পৌর বিএনপি  শাখার সদস্য সচিব মোঃ আজিজুল হক।

Post a Comment

0 Comments