👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ এএম
নাগেশ্বরী প্রতিনিধি:
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর বিদ্যমান সংকট নিরসন, একচ্ছত্র সিদ্ধান্ত গ্রহণ ও বিভিন্ন ব্যর্থতার প্রতিবাদ এবং সততা, দক্ষতা ও পেশাদারিত্বের ভিত্তিতে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ পুনর্গঠনের দাবিতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ‘ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সচেতন গ্রাহক ফোরাম, নাগেশ্বরী উপজেলা শাখা’-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিলটি নাগেশ্বরী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নাগেশ্বরী শাখা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে ইসলামী ব্যাংকের সাধারণ আমানতকারী, স্থানীয় ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান উপদেষ্টা, নাগেশ্বরী উপজেলা ইসলামী ব্যাংক শাখা, মাওলানা আব্দুল মান্নান মিয়া বলেন, প্রতিষ্ঠানের ভাবমূর্তি পুনঃপ্রতিষ্ঠা এবং স্বাভাবিক লেনদেনের পরিবেশ ফিরিয়ে আনতে অভিজ্ঞ, দক্ষ ও সর্বজনগ্রাহ্য ব্যক্তিদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করা প্রয়োজন।
তিনি আরও বলেন, একচ্ছত্র সিদ্ধান্ত গ্রহণের সংস্কৃতি পরিহার করে গ্রাহকদের কষ্টার্জিত আমানতের সুরক্ষা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিও জানান তিনি।
বিক্ষোভকারীরা ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিরসন, গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা এবং ব্যাংকের কার্যক্রম আরও গতিশীল করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবি জানান।

0 Comments