Ticker

6/recent/ticker-posts

নাগেশ্বরীর কুটি পায়রাডাঙ্গায় জমকালো জুনিয়র প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ৯:২৩ এএম


নাগেশ্বরী উপজেলা  প্রতিনিধি 

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কুটি পায়রাডাঙ্গা এলাকায় ব্যাপারিটারি জুনিয়র প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের একটি জমকালো ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আয়োজিত ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ গোলাম রসুল রাজা, আহ্বায়ক, নাগেশ্বরী উপজেলা বিএনপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক, সিএসই সিপি এসোসিয়েশন, নাগেশ্বরী উপজেলা শাখা।

খেলা উপলক্ষে মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে। তরুণ খেলোয়াড়দের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ গোলাম রসুল রাজা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, শৃঙ্খলা ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করে। তিনি তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে মোঃ রিয়াজুল ইসলাম বলেন, এলাকার তরুণদের প্রতিভা বিকাশে নিয়মিত খেলাধুলার আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন ভবিষ্যতে আরও বড় পরিসরে করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

খেলা শেষে আয়োজক, খেলোয়াড় ও উপস্থিত অতিথিদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

Post a Comment

0 Comments