Ticker

6/recent/ticker-posts

নাগেশ্বরী ইসলামী আন্দোলনের নতুন সহ-সভাপতি মাওলানা মোত্তালিব হুসাইন যুক্তিবাদী


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৯ সেপ্টেম্বর ২০২৬, ৮:৪৭ পিএম


নাগেশ্বরী ইসলামী আন্দোলনের নতুন সহ-সভাপতি মাওলানা মোত্তালিব হুসাইন যুক্তিবাদী

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ২০২৭-২০২৮ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কুড়িগ্রামের ইসলামী চিন্তাবিদ, গোপালপুর পীরবাড়ী দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী ও মুফাসসিরে কোরআন আলহাজ্ব হযরত মাওলানা মোত্তালিব হুসাইন (যুক্তিবাদী)।

উপজেলা শাখার সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়। এ সময় সংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলহাজ্ব হযরত মাওলানা মোত্তালিব হুসাইন (যুক্তিবাদী) দীর্ঘদিন ধরে দ্বীনের দাওয়াত ও সামাজিক সেবামূলক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে। দেশ-বিদেশে ইসলামের প্রচার-প্রসার এবং তাফসির চর্চায়ও তিনি ভূমিকা রেখে আসছেন।

নবনির্বাচিত সহ-সভাপতি মাওলানা মোত্তালিব হুসাইন (যুক্তিবাদী) বলেন, “সংগঠন আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা যেন সততা, নিষ্ঠা ও আমানতদারিতার সঙ্গে পালন করতে পারি। সমাজে ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠা এবং নাগেশ্বরী উপজেলার জনগণের সার্বিক কল্যাণে ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বদা মাঠে থাকবে, ইনশাআল্লাহ।”

তিনি সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী, স্থানীয় উলামায়ে কেরাম ও তৌহিদী জনতার কাছে দোয়া এবং সার্বিক সহযোগিতা কামনা করেন।

Post a Comment

0 Comments