👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৭ আগষ্ট ২০২৬, ৫:০০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
ক্ষমতার পালাবদলের সঙ্গে রাজনৈতিক পরিচয়ের নানা ট্যাগ বা তকমা দেওয়া হলেও নিজের আদর্শ ও নীতিতে অটুট থাকার কথা জানিয়েছেন কলামিস্ট ও সংগঠক মো. সাদিকুল ইসলাম (সোহেল) মুন্সী।
নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাজনৈতিক হিসাব-নিকাশে কখনো তাকে ‘জামায়াত-বিএনপি’, আবার কখনো ‘আওয়ামী ফ্যাসিস্ট’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তবে এসব রাজনৈতিক ট্যাগ বা তকমা কখনোই তার পথচলাকে প্রভাবিত করতে পারেনি।
সাদিকুল ইসলাম সোহেল মুন্সী বলেন, “আমি চলি আমার নিজের নীতিতে। সর্বদা সত্য ও ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকাই আমার নীতি। ক্ষমতার পরিবর্তনের স্রোতে গা ভাসানো নয়, আমার আজীবনের ব্রত ও সু-আদর্শ হলো—মাটি ও মানুষকে ভালোবাসতে শিখি এবং শেখাই।”
তিনি আরও বলেন, রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনশীল হলেও মানুষের প্রতি ভালোবাসা, সত্য ও ন্যায়ের প্রতি বিশ্বাস এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান—এসব নীতি তার কাছে অপরিবর্তনীয়।
নিজের রাজনৈতিক ও সামাজিক অবস্থান প্রসঙ্গে তিনি জানান, ব্যক্তিগত স্বার্থ বা ক্ষমতার পালাবদলের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার পরিবর্তে মানুষের কল্যাণ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আদর্শকে সামনে রেখে তিনি কাজ করে যেতে চান।
তার বক্তব্যের মূলকথা—“দল বদলায়, আদর্শ বদলায় না।”

0 Comments