Ticker

6/recent/ticker-posts

নাগেশ্বরীতে কখন ফলাফল প্রকাশ করা হবে ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষা  ২০২৬ এর: ১০ আগস্ট থেকে প্রশিক্ষণ শুরু


 


👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৬ আগষ্ট ২০২৬, ২:৫৫ পিএম


ফ্যামিলি কার্ড ২০২৬ কার্যক্রমে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগের ফলাফল আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টার মধ্যে দেশের অধিকাংশ উপজেলার জন্য প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এছাড়া যেসব উপজেলায় আজও নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, সেসব এলাকার ফলাফল আজ প্রকাশ না হলে আগামী রবিবারের মধ্যে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

সূত্র জানায়, আগামী ১০ আগস্ট থেকে নির্বাচিত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হবে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের প্রতিদিন ৪০০ টাকা করে ভাতা প্রদান করা হবে।

আগামী ১৬ আগস্ট থেকে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। নির্ধারিত ৪৫ দিনের মধ্যে সঠিকভাবে তথ্য সংগ্রহ ও অনলাইনে আপলোড সম্পন্ন করতে পারলে তথ্য সংগ্রহকারীরা প্রায় ২৯ হাজার টাকা এবং সুপারভাইজাররা ৩১ হাজার টাকার বেশি সম্মানী পাবেন বলে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, এসব তথ্য সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

ফ্যামিলি কার্ড প্রকল্পে যারা ইতোমধ্যে নিয়োগ পেয়েছেন বা শিগগিরই নিয়োগ পাবেন, তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিঃদ্রঃ ফলাফল প্রকাশ, প্রশিক্ষণ ও সম্মানী সংক্রান্ত যেকোনো পরিবর্তন বা নতুন নির্দেশনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Post a Comment

0 Comments