Ticker

6/recent/ticker-posts

কুড়িগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের একঝাঁক তরুণ আলেমের এনসিপিতে যোগদান


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৬ আগষ্ট ২০২৬, ১১:৪৫ পিএম


বাংলাদেশ খেলাফত মজলিসের কুড়িগ্রাম জেলা শাখার একঝাঁক তরুণ আলেম দলীয় পদ থেকে পদত্যাগ করে ন্যাশনাল ওলামা এলায়েন্সে যোগদান করেছেন। পরে তারা জাতীয় নাগরিক পার্টি—এনসিপিতে যোগ দেন।

রোববার (১৬ আগস্ট) কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মোজাহিদের হাতে ফুল দিয়ে তারা এনসিপিতে যোগদান করেন বলে জানা গেছে।

এ সময় উপস্থিত নেতারা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তরুণ আলেমদের এই যোগদানের মধ্য দিয়ে কুড়িগ্রামে এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

যোগদান অনুষ্ঠানে ড. আতিক মোজাহিদ নবাগতদের স্বাগত জানান এবং দেশের মানুষের অধিকার, ন্যায়বিচার ও কল্যাণ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Post a Comment

0 Comments