👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৩ আগষ্ট ২০২৬, ৮:৫৪ পিএম
ডেস্ক নিউজ
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে বিদ্যুৎ বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
সোমবার (৩ আগস্ট) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বিভাগ জানায়, সম্প্রতি অতিরিক্ত বিদ্যুৎ বিলকে কেন্দ্র করে কিছু ব্যক্তি বা গোষ্ঠী বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে। তবে অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত যেসব অভিযোগ পাওয়া গেছে, সেগুলো ইতোমধ্যে বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলো তদন্ত করে নিষ্পত্তি করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পরিস্থিতিতে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার বা বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই।
এছাড়া কোনো গ্রাহকের বিদ্যুৎ বিল নিয়ে প্রকৃত অভিযোগ থাকলে, প্রয়োজনীয় প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করার আহ্বান জানানো হয়েছে। অভিযোগ পাওয়ার পর তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিদ্যুৎ বিভাগ সকল গ্রাহক, গণমাধ্যম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য প্রচার না করে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ।

0 Comments