Ticker

6/recent/ticker-posts

ভূরুঙ্গামারীতে কৃষকদের ১৭৭ বস্তা সার বিতরণের আগেই বিক্রির অভিযোগ, সাথে স্বামী-স্ত্রীর নামেও দুটি লাইসেন্স


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৯ আগষ্ট ২০২৬, ১০:১২ পিএম


 কৃষকদের জন্য বরাদ্দ করা সার কোনোভাবেই নির্ধারিত কৃষকের বাইরে বিক্রি করা উচিত নয়। এ ধরনের অনিয়মের সঙ্গে কেউ জড়িত থাকলে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এদিকে সরেজমিনে ডিলার পয়েন্টে গিয়ে দেখা যায়, মেসার্স শহিদুল ট্রেডার্সের ডিলার পয়েন্টে তালা ঝুলছে। ফলে ডিলার মো. শহিদুল আলম ব্যাপারীর সঙ্গে সরাসরি কথা বলা সম্ভব হয়নি। এ বিষয়ে তার বক্তব্যও নেওয়া সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, এর আগেও ডিলার মো. শহিদুল আলম ব্যাপারীর বিরুদ্ধে নির্ধারিত ডিলার পয়েন্টের বাইরে সার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছিল। এ ঘটনার পর বর্তমান অভিযোগে কৃষকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

এদিকে ডিলার মো. শহিদুল আলম ব্যাপারীর স্ত্রী মোছাঃ মাসুদি ডেইজির নামেও মেসার্স সুমন এন্টারপ্রাইজ নামে আরও একটি সার ডিলার লাইসেন্স রয়েছে বলে জানা গেছে। এ বিষয়টিও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকেরা।

ভুক্তভোগী কৃষকদের দাবি, অতীতের অভিযোগ ও বর্তমান ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ডিলারের ডিলারশিপ বাতিল করতে হবে। একই সঙ্গে কৃষকদের জন্য বরাদ্দকৃত সার দ্রুত তাদের মধ্যে বিতরণ এবং সরকারি সার বিক্রির অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এ ব্যাপারে ভূরুঙ্গামারী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল জব্বারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি প্রশিক্ষণে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কৃষকদের অভিযোগ, সরকারি ভর্তুকি ও বরাদ্দের সার নিয়ে এ ধরনের অনিয়ম চলতে থাকলে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষকদের অতিরিক্ত দামে সার কিনতে বাধ্য হতে হবে। তাই বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Post a Comment

0 Comments