👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৯ আগষ্ট ২০২৬, ১:৫১ পিএম
নিজস্ব প্রতিবেদক | নাগেশ্বরীর আপডেট নিউজ
কুড়িগ্রামে চলমান শিল্প ও বাণিজ্য মেলা ২০২৬-এর ৫ম রজনী উপলক্ষে দৈনিক প্রবেশ টিকিটের পুরস্কারের ফলাফল প্রকাশ করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) মেলার আয়োজক কর্তৃপক্ষ এ পুরস্কারের ফলাফল ঘোষণা করে।
কুড়িগ্রাম শহরের ধরলা ব্রিজের পূর্ব পারের বালুর মাঠে অনুষ্ঠিত হচ্ছে এ শিল্প ও বাণিজ্য মেলা। মেলায় দর্শনার্থীদের জন্য দৈনিক প্রবেশ টিকিটের সঙ্গে আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।
প্রকাশিত পুরস্কারের তালিকায় প্রথম পুরস্কার হিসেবে রয়েছে একটি মোটরসাইকেল। আর দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে এক জোড়া স্বর্ণের বালা। মেলার প্রবেশ টিকিটের মাধ্যমে দর্শনার্থীদের মধ্যে এ পুরস্কার দেওয়া হচ্ছে।
মেলা উপলক্ষে প্রতিদিনই বিভিন্ন ধরনের পণ্য, বিনোদনমূলক আয়োজন ও আকর্ষণীয় কার্যক্রম থাকায় দর্শনার্থীদের উপস্থিতিও লক্ষ্য করা যাচ্ছে। মেলা কর্তৃপক্ষের পক্ষ থেকে নিয়মিতভাবে প্রবেশ টিকিটের পুরস্কার ঘোষণা করা হচ্ছে।
আয়োজকদের পক্ষ থেকে দর্শনার্থীদের মেলায় এসে নিয়ম মেনে মেলার বিভিন্ন আয়োজন উপভোগ করার আহ্বান জানানো হয়েছে।

0 Comments