Ticker

6/recent/ticker-posts

নাগেশ্বরীতে ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন পা উ/দ্ধা/র নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার বল্লভপুর এলাকায় একটি ধানক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির বিচ্ছিন্ন পা উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে স্থানীয় এক কৃষক ধানক্ষেতে গেলে বিচ্ছিন্ন পাটি পড়ে থাকতে দেখতে পান। বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করেন এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের ধারণা, অজ্ঞাত কোনো ব্যক্তি বা ব্যক্তিরা ঘটনাটি ঘটিয়ে বিচ্ছিন্ন পাটি সেখানে রেখে যেতে পারে। তবে এটি কীভাবে এবং কার বিচ্ছিন্ন পা—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত শুরু করেছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত বিচ্ছিন্ন পাটি কীভাবে সেখানে এলো বা এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে পুলিশ নিশ্চিত হতে পারেনি। পুলিশ জানিয়েছে, ঘটনার মূল রহস্য উদঘাটন ও সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।


 


👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২৬ আগষ্ট ২০২৬, ৮:৪২ এএম


নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার বল্লভপুর এলাকায় একটি ধানক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির বিচ্ছিন্ন পা উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকালে স্থানীয় এক কৃষক ধানক্ষেতে গেলে বিচ্ছিন্ন পাটি পড়ে থাকতে দেখতে পান। বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করেন এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের ধারণা, অজ্ঞাত কোনো ব্যক্তি বা ব্যক্তিরা ঘটনাটি ঘটিয়ে বিচ্ছিন্ন পাটি সেখানে রেখে যেতে পারে। তবে এটি কীভাবে এবং কার বিচ্ছিন্ন পা—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত শুরু করেছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত বিচ্ছিন্ন পাটি কীভাবে সেখানে এলো বা এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে পুলিশ নিশ্চিত হতে পারেনি।

পুলিশ জানিয়েছে, ঘটনার মূল রহস্য উদঘাটন ও সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে

Post a Comment

0 Comments