👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২২ আগষ্ট ২০২৬, ১২:১৩ পিএম
কুড়িগ্রাম প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করায় দেশবরেণ্য রাজনীতিবিদ অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে কুড়িগ্রাম জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
এ উপলক্ষে কুড়িগ্রাম জেলা বিএনপির নেতাকর্মীরা রিজভীর নতুন দায়িত্বে সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নেতাকর্মীরা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তাঁর নতুন দায়িত্বে সফলতা প্রত্যাশা করেন।

0 Comments