👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৩১ আগষ্ট ২০২৬, ৮:১২ পিএম
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইয়াবা সেবনের অপরাধে মোহাম্মদ জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।
সোমবার (৩১ আগস্ট) নাগেশ্বরী থানাধীন চামটারপাড় এলাকায় পুলিশের অভিযানে তাকে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়। এ সময় তার কাছ থেকে চার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ মিডিয়া সেল, কুড়িগ্রামের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তি নাগেশ্বরী উপজেলার পায়রাডাঙ্গা এলাকার মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
পরে নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতে মাদক সেবনের অপরাধে জাহাঙ্গীর আলমকে ৩ মাসের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১ মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

0 Comments