👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৬ আগষ্ট ২০২৬, ৮:০৪ এএম
নাগেশ্বরী প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় আওয়ামী লীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামানের নেতৃত্বে ১৫ আগস্ট শোক দিবস পালন করা হয়েছে। এ সময় দলীয় নেতাকর্মীরা ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের স্মরণ করেন এবং তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
শোক দিবসের কর্মসূচিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতিতে স্থানীয় পর্যায়ে দলীয় কর্মকাণ্ড ও সাংগঠনিক তৎপরতা নিয়েও আলোচনা হয়। নেতাকর্মীদের উপস্থিতির মধ্য দিয়ে নাগেশ্বরীতে আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থান শক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টদের পক্ষ থেকে দাবি করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সন্তোষপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিয়াকত ইসলাম লাকু, যুগ্ম সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, দপ্তর সম্পাদক মিজানুর রহমান মিজান সরদার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রুপম সরকার, কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা রাব্বি ইসলাম বাধন, ঢাকা উত্তর ছাত্রলীগের সহসভাপতি মোস্তাফিজার রহমান মানিক, নাগেশ্বরী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ সভাপতি রবিউল ইসলাম রুবেল এবং কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের অটিজম বিষয়ক সম্পাদক তৌফিক জামান পৃথিবী।
এ সময় বক্তারা ১৫ আগস্টের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং দলীয় ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
স্থানীয় আওয়ামী লীগ নেতাদের দাবি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সাংগঠনিক কার্যক্রম আরও সক্রিয় করার চেষ্টা চলছে। ১৫ আগস্টের কর্মসূচিতে নেতাকর্মীদের অংশগ্রহণকে তাঁরা এরই অংশ হিসেবে দেখছেন।

0 Comments