Ticker

6/recent/ticker-posts

নাগেশ্বরী ইউএনওর সঙ্গে অনলাইন প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১০ আগষ্ট ২০২৬, ৩:১৪ পিএম


নাগেশ্বরী প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আলাউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মোঃ মিলন মিয়াসহ সংগঠনের নেতৃবৃন্দ।

সোমবার (১০ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক রাহিমুল ইসলাম সজিব, সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, রিয়াজুল ইসলাম রুহী, মোঃ সজিব মিয়া, মোঃ ফরিদুল ইসলাম এবং ‘নাগেশ্বরীর আপডেট নিউজ’-এর উপজেলা প্রতিনিধি মোঃ রুবেল মিয়া উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলাউদ্দিন নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মোঃ মিলন মিয়া সহ উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন। তিনি সাংবাদিকদের সবসময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন।

ইউএনও বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে নাগেশ্বরী উপজেলার বিভিন্ন উন্নয়ন, সমস্যা, অনিয়ম, ন্যায়-অন্যায়ের বিষয়গুলো নিরপেক্ষভাবে তুলে ধরতে হবে। একই সঙ্গে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে এলাকার মানুষের কথা প্রশাসনের কাছে তুলে ধরার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, “আপনাদের কাজে আমরা সহযোগিতা করব। আপনারাও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে প্রশাসনকে সহযোগিতা করবেন। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নাগেশ্বরীর উন্নয়ন ও জনকল্যাণে কাজ করা সম্ভব।”

সৌজন্য সাক্ষাৎকালে নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের কার্যক্রমের প্রশংসা করেন এবং সংগঠনের নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।

এ সময় নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মোঃ মিলন মিয়া ইউএনওকে ধন্যবাদ জানিয়ে বলেন, সত্য, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে নাগেশ্বরীর মানুষের পাশে থাকার চেষ্টা করবে নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাব।

Post a Comment

0 Comments