Ticker

6/recent/ticker-posts

নাগেশ্বরীতে A+ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১ আগষ্ট ২০২৬, ৭:১৭ পিএম


নাগেশ্বরী প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় A+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (১৭ আগস্ট) নাগেশ্বরী উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘A+ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬’ শীর্ষক এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য ও উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান জননেতা মো. আনোয়ারুল ইসলাম।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে প্রধান অতিথি বলেন, মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার নেতৃত্ব দেবে। তাদের সাফল্য ধরে রাখতে পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার মো. আলাউদ্দিন, প্রভাষক গোলাম রসুল রাজা, আহ্বায়ক, নাগেশ্বরী উপজেলা শাখা এবং জামায়াত ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের সাফল্য কামনা করা হয়।

উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আয়োজনে: উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশন

তারিখ: ১৭ আগস্ট ২০২৬

স্থান: নাগেশ্বরী উপজেলা পরিষদ হলরুম

Post a Comment

0 Comments