👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ৮:১৩ পিএম
সুন্নাতুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি
সীমান্তবর্তী ভুরুঙ্গামারীতে মাদকের বিস্তার রোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।
রবিবারর দুপুরে উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম বাজারে ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ প্রতিপাদ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য, রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ জনগণ অংশ নেন।
মইদাম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আমিনুল ইসলাম মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তারা বলেন, সীমান্ত এলাকায় মাদকের সহজলভ্যতা তরুণ সমাজকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্থানীয় জনগণের সক্রিয় ভূমিকা অপরিহার্য।
বক্তারা আরও বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয়। সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি এবং মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। একই সঙ্গে তরুণদের খেলাধুলা, শিক্ষা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
মানববন্ধনে মাহফুজুল ইসলাম কিরণ, আব্দুল মজিদ, জাহাঙ্গীর আলম, হারুনুর রশিদ, মাওলানা হাবিল উদ্দিন, নাহিদ হাসান প্রিন্স, এনামুল হক ও রোকনুজ্জামানসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য দেন।
কর্মসূচির শেষ পর্যায়ে ইউনিয়নের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ করা হয়। আয়োজকদের মতে, মাদকবিরোধী সচেতনতার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজ প্রজন্ম গড়ে তুলতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

0 Comments