Ticker

6/recent/ticker-posts

প্রাথমিক বৃত্তির সুখবর, কত বছর পাবে অর্থ সহায়তা


 👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ৮:৫৬ পিএম


দেশব্যাপী প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এবার সারা দেশে মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ গ্রেডে ৪৬ হাজার ২৮১ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা টানা তিন বছর সরকারিভাবে মাসিক অর্থ সহায়তা পাবে। পাশাপাশি এককালীন বই কেনার জন্যও নির্ধারিত হারে অনুদান দেওয়া হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, শিক্ষার্থীদের মেধা বিকাশে উৎসাহিত করা এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এ বৃত্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রকাশিত ফলাফলে দেশের বিভিন্ন জেলা ও উপজেলার শিক্ষার্থীরা বৃত্তি অর্জন করেছে।

এরই মধ্যে জেলা ও উপজেলা ভিত্তিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকাও প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা ও উপজেলা শিক্ষা অফিস কিংবা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত তালিকা থেকে শিক্ষার্থীরা নিজেদের ফলাফল দেখতে পারবেন।

শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে ফলাফল প্রকাশকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের সাফল্য কামনা করেছেন সংশ্লিষ্টরা।

Post a Comment

0 Comments