Ticker

6/recent/ticker-posts

বন্যাকবলিত বামনডাঙ্গায় ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ ক্যাম্পেইন


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৫ জুন ২০২৬, ৫:৫২ পিএম


কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের জন্য বিনামূল্যে প্রাথমিক চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ জুলাই ২০২৬) বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্ম, বামনডাঙ্গার উদ্যোগে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। ক্যাম্পেইনে শতাধিক নারী, পুরুষ, শিশু ও বয়স্ক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

চিকিৎসাসেবা প্রদান করেন পল্লী চিকিৎসক মো. আশরাফ আলী (আরএমপি), শিশু রোগের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এবং ডিজিএফপি ফ্যামিলি প্ল্যানিং কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত; ডা. মাইদুল ইসলাম, এসএসিএমও, কুড়িগ্রাম সদর; মো. আহসান হাবিব আশিক, সার্টিফিকেট ইন প্যারামেডিকেল, নাগেশ্বরী; এবং ডা. মো. মমিনুল ইসলাম (সাজু), সিএইচডব্লিউ, জেনারেল প্র্যাকটিশনার ও মা-শিশু স্বাস্থ্য বিষয়ে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত।

স্থানীয় বাসিন্দারা জানান, বামনডাঙ্গা এলাকার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত দুর্বল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছাতে দীর্ঘ সময় লাগে। জরুরি রোগী পরিবহনেও নানা ধরনের ভোগান্তির শিকার হতে হয়। এছাড়া আশপাশে কোনো বাজার বা সহজলভ্য চিকিৎসাকেন্দ্র না থাকায় সাধারণ মানুষ প্রাথমিক চিকিৎসা পেতেও চরম দুর্ভোগে পড়েন।

এমন পরিস্থিতিতে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণের উদ্যোগকে এলাকাবাসী অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেন। তাদের মতে, এ ক্যাম্পের মাধ্যমে অসংখ্য মানুষ উপকৃত হয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্মের সভাপতি মো. আজিজুল হক, মো. হাফিজুর রহমান, মুফতী জামাল উদ্দীন কুড়িগ্রামী, মো. মাইনুল ইসলাম, মো. আফসার আলী, মো. সইবর আলী, খতিবর, জাহাঙ্গীর আলম, জহুরুল মিয়া, আমজাদ আলী, সামসুল হক, জাহাঙ্গীর আলী, জাকির হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবীরা।

আয়োজকরা জানান, বন্যাদুর্গত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের বিনামূল্যের চিকিৎসা ও সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

Post a Comment

0 Comments