👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ৫:১৬ পিএম
মোঃ রুবেল হোসেন | বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির (আংশিক) আগামী দুই বছরের জন্য নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নাদিম হাসান ও সাধারণ সম্পাদক মো. মুনতাজুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের মালয়েশিয়া প্রবাসী আব্দুল মান্নানকে সহ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।
সংগঠন সূত্রে জানা যায়, আব্দুল মান্নান দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করেও নিজ এলাকার বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিয়মিত সহযোগিতা করে আসছেন। তিনি বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় আর্থিক সহায়তা প্রদান, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রম সচল রাখতে নিয়মিত আর্থিক সহযোগিতা করে আসছেন।
সংগঠনের নেতাকর্মীদের মতে, প্রবাসে থেকেও সমাজসেবা ও সংগঠনের প্রতি তার ধারাবাহিক অবদান, নিষ্ঠা এবং সাংগঠনিক সহযোগিতার স্বীকৃতিস্বরূপ কেন্দ্রীয় কমিটি তাকে সহ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব প্রদান করেছে।
এদিকে, আব্দুল মান্নানের কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্তির খবরে নাগেশ্বরী উপজেলার নেতাকর্মীদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে। তারা বলেন, “আব্দুল মান্নান সবসময় এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। প্রবাসে থেকেও তিনি সংগঠনের পাশে থেকেছেন এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে সহযোগিতা করেছেন। কেন্দ্রীয় কমিটির এই সিদ্ধান্ত যথার্থ হয়েছে বলে আমরা মনে করি।”
নবনিযুক্ত সহ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান বলেন, “এই দায়িত্ব দেওয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রবাসী বাংলাদেশিদের অধিকার ও কল্যাণে কাজ করার পাশাপাশি সংগঠনের আদর্শ বাস্তবায়ন এবং সমাজের উন্নয়নে আগের মতোই নিজেকে নিয়োজিত রাখব, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “প্রবাসে থেকেও আমি সবসময় আমার জন্মভূমি নাগেশ্বরীর মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও সামাজিক ও মানবিক কার্যক্রমে আমার সহযোগিতা অব্যাহত থাকবে।”

0 Comments