Ticker

6/recent/ticker-posts

নাগেশ্বরীর মাছুর খামার গ্রামে রাস্তার কাজ বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী


 👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৬ জুলাই ২০২৬, ১:০১ পিএম

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ২ নম্বর ওয়ার্ডের মাছুর খামার গ্রামের আমজাদ কাজির বাড়ির সড়কের উন্নয়নকাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসীর অভিযোগ, এর আগে রাস্তাটির জন্য বাজেট বরাদ্দ হলেও কাজ শুরু করার পর তা হঠাৎ বন্ধ করে দেওয়া হয়। এরপর একাধিকবার উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা হলেও কাজ দ্রুত শুরু হবে বলে আশ্বাস দেওয়া হয়। তবে এখন পর্যন্ত নির্মাণকাজ পুনরায় শুরু হয়নি।

স্থানীয়দের ভাষ্য, বাশেরতল বাজারের পূর্ব পাশে মাদ্রাসা সংলগ্ন এই রাস্তাটি সামান্য বৃষ্টিতেই কাদাময় হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে শিক্ষার্থী, পথচারী এবং সাধারণ মানুষের প্রতিদিনের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।

এ অবস্থায় এলাকাবাসী দ্রুত রাস্তাটির নির্মাণকাজ পুনরায় শুরু করে দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


Post a Comment

1 Comments

  1. খুব দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। সামান্য বৃষ্টি হলেই জনদূর্ভোগ সৃষ্টি হয়ে পড়ে।গত কয়েকবার আশা দিলেও কাজ শুরু করছেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

    ReplyDelete